1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সরকারি বরাদ্দের হিসাব জনগণের কাছে উন্মুক্ত রাখা হবে-আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

সরকারি বরাদ্দের হিসাব জনগণের কাছে উন্মুক্ত রাখা হবে-আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।

আবদুল্লাহ আল আমিন বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে, এই আসনের প্রতিটি ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করা হবে। নদীর পূর্ব পাড়ের ইউনিয়নগুলোকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হবে। বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হবে। দীর্ঘদিনের দাবি থাকা ব্রিজ নির্মাণের জন্য সর্বোচ্চ সুপারিশ করা হবে এবং তা বাস্তবায়ন হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী এলাকায় বড়-বড় সাইনবোর্ডে প্রকাশ করা হবে কোন এলাকায় কোন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও স্কুলে কত টাকা বরাদ্দ আসছে। এক পয়সা দুর্নীতি করা হবে না। সরকারি বরাদ্দের হিসাব জনগণের কাছে উন্মুক্ত রাখা হবে, কারণ দেশের মালিক জনগণ।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির সংগঠক জাবেদ আলম, মোস্তফা খন্দকার, রাইসুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, এইচ এম তাওহীদসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট