1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

দেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশের মানুষ নতুন করে আর কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর ফতুল্লা এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা জব্বার আরও বলেন, বিগত ১৭ বছরে যারা জনগণের অধিকার হরণ করেছে, তারা এবার জনগণের রায় এড়িয়ে যেতে পারবে না। জামায়াত নির্বাচিত হলে আধুনিক শিক্ষার প্রসার, প্রতিটি ইউনিয়নে উন্নতমানের হাসপাতাল এবং বেকারদের জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা আবদুল করিম, থানা বাইতুলমাল সম্পাদক নাসির উদ্দিন খোকন, এনায়েত নগর ইউনিয়ন আমীর মাওলানা ইউনুসসহ শতাধিক জামায়াত নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট