1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
উৎসবমুখর পরিবেশে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কমিটির অনুমোদন দেন।

নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে শহিদুর রহমান সহিদ প্রধানকে সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ পলাশ, সহ-সভাপতি শামীম মন্ডল, মো. মাসুদ রানা, মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক মো. জনি সরকার, মো. ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সাদাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিয়াবল, দপ্তর সম্পাদক মোহাম্মদ দুলাল।

নবনির্বাচিত সভাপতি শহিদুর রহমান সহিদ প্রধান বলেন, “আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুকুল ভাই ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট