1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার ধর্মগঞ্জে বন্ধ ঘরে দুই দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

ফতুল্লার ধর্মগঞ্জে বন্ধ ঘরে দুই দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে তার কক্ষের দরজা বন্ধ থাকায় ও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হলে পাশের কক্ষের ভাড়াটিয়ারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এনায়েতনগর এলাকার জোড়া পাকাপুল এলাকায় অবস্থিত দ্বিতীয় তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আকতারা বেগমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি ফতুল্লার ধর্মগঞ্জ জোড়া পাকাপুল এলাকার সোহেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। ঘরের সিলিং ফ্যানে ওড়না বেঁধে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে ঘটনাটি টের পান পাশের কক্ষের ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়ারা জানান, গত দুই দিন ধরে আকতারা বেগমকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। ভেতর থেকেও কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে তারা বাড়ির মালিক সোহেল মিয়াকে খবর দেন। সোহেল মিয়া দরজা-জানালা ভেতর থেকে আটকানো দেখে বিষয়টি থানায় জানান।

খবর পেয়ে এসআই রায়হান নুর ও তার দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে আকতারা বেগমের ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট