1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশে আজ দাঁড়ি পাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

দেশে আজ দাঁড়ি পাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার বলেছেন, “ইনশাআল্লাহ দাঁড়ি পাল্লার এই জোয়ার রুখার সাধ্য কারো নেই।” সোমবার (২৪ নভেম্বর) নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “যেখানেই যাচ্ছি, যার সাথেই কথা হচ্ছে, সবাই এবার দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার কথা বলছে। দেশে আজ দাঁড়ি পাল্লার প্রতি মানুষের ভালোবাসা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা করি, এই গণজোয়ার জনস্রোতে রূপ নেবে এবং আল্লাহ চাইলে রুখার সাধ্য কারো নেই।”

গণসংযোগের পথে বক্তাবলী ঘাট থেকে শুরু করে রাজাপুর কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদ, লক্ষ্মীনগর, রামনগর, পশ্চিম পাড়া, কানাইনগর, কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ, বেকারী মোড়, পশ্চিমপাড়া বাইতুল আকসা জামে মসজিদ হয়ে রামনগর কাচামালের আড়তে এসে সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আবু বক্কর সিদ্দিক, ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভানেতা নাসিরউল্লাহ, নারায়ণগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল করিম খান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট