1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তাজরীন অগ্নিকণ্ডের ১৩ বছর: আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

তাজরীন অগ্নিকণ্ডের ১৩ বছর: আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে আগুনে ১১৩ জন শ্রমিক মারা যান। এরপর ২০১৩ সালের রানাপ্লাজা ধসে ১১৩৬ জন এবং ২০২১ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ৫৪ জন শ্রমিকের মৃত্যু- এই মৃত্যুর মিছিল এখনও থামেনি। কিন্তু কোন ঘটনারই সংশ্লিষ্ট মালিকদের শাস্তি হয়নি।

তাদের অভিযোগ, মালিকদের অতিমুনাফা, নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা এবং আইন না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করে না।

নেতারা বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি- আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ। কিন্তু বর্তমানে শ্রম আইনে ক্ষতিপূরণ মাত্র ২ লাখ টাকা, যা অমানবিক বলে মন্তব্য করেন তারা। নতুন সংশোধিত শ্রম আইনেও এই বিষয়ে কোন পরিবর্তন আনা হয়নি বলেও দাবি করেন।

নেতারা আরও বলেন, অভ্যুত্থানের পর শ্রমিকদের দাবি-দাওয়া মেটানোর পরিবর্তে সরকার শ্রমিক আন্দোলনে গুলি চালিয়ে ৫ শ্রমিককে হত্যা করেছে। তাজরীন, রানাপ্লাজা ও সেজান জুস ট্র্যাজেডির বিচারও অগ্রগতি হয়নি।

সমাবেশ থেকে তারা বন্ধ কারখানা পুনরায় চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ছাঁটাই ও পাওনা বঞ্চনা বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সব হত্যাকা-ের বিচার ও মালিকদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট