1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের মাসুম হত্যা মামলার আসামি জামাই রাজা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বন্দরের মাসুম হত্যা মামলার আসামি জামাই রাজা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে মাসুম হাওলাদার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মো. রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই জানায়, রোববার (২৩ নভেম্বর) ফতুল্লার কায়েমপুর ওয়াপদার পুল এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রানা বন্দর থানার নোয়াদ্দা খানকারবাড়ি এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৫ নভেম্বর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাসুম হাওলাদার। দুই দিন পর, ৭ নভেম্বর সকালে বন্দর থানাধীন কুশিয়ারি এলাকার চন্ডীতলা কবরস্থানের পূর্ব পাশে একটি খালের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী শিরিন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রানা হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট