1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এবার আড়াইহাজারে আজাদের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার

এবার আড়াইহাজারে আজাদের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের মনোনয়ন বাতিলের দাবিতে তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে বের হওয়া একটি মিছিল উপজেলার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিএনপির (ঢাকা-বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে প্রদত্ত প্রাথমিক মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।

দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

বিক্ষোভে অংশ নেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরজুল হাসান নয়ন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শব্দর আলী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক, আড়াইহাজার পৌরসভা বিএনপির আহ্বায়ক রুপচান মিয়া, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য পিয়ারা বেগমসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

উল্লেখ্য, এ আসনে নজরুল ইসলাম আজাদ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট