1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আওয়ামীলীগ কর্মী মহন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরে আওয়ামীলীগ কর্মী মহন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে আওয়ামী লীগ কর্মী মহনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

মামলার তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলার ঘটনায় মহনকে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে অংশ নেন বন্দর থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট