1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধানের শীষের প্রচারণা তৃণমূলেও ঢেউ তুলেছে-মান্নান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ধানের শীষের প্রচারণা তৃণমূলেও ঢেউ তুলেছে-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “ষষড়যন্ত্র ছিল, আছে, চলবে—কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না। ধানের শীষের প্রচারণা তৃণমূলেও জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, যা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতে।”

শনিবার (২২ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্নান সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি আমরা উপহার দেব।”

তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, ধানের শীষের গণজোয়ার কোনো ষড়যন্ত্রেই থামানো যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট