1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি-আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি-আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, স্বাধীনতার পর যেই সরকারই এসেছে তারা দেশের মানুষকে প্রাপ্য অধিকার ও মর্যাদা দিতে পারেনি। সমান অধিকার, সমান মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তার বদলে আমরা দেখি বৈষম্য, অবহেলা ও অন্যায়ের চিত্র। এই বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি।

শুক্রবার বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ের ধর্মগঞ্জ চটলার মাঠে আয়োজিত উঠান বৈঠকে আব্দুল্লাহ আল আমিন একথা বলেন।

আল আমিন আরও বলেন, ফতুল্লাবাসী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। এখানে নেই হাসপাতাল, কলেজ। সিটি করপোরেশনে ঢুকতে দেয়নি ফ্যাসিস্ট লীগের এমপিরা। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে বার বার৷ ফতুল্লা যেন অবহেলিত না থাকে সেজন্য এনসিপি কাজ করছে।

বৈঠকে আব্দুল্লাহ আল আমিন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটার ও বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরী হয় এনসিপির এই উঠান বৈঠককে ঘিরে।

আল আমিন বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি উন্নয়ন বঞ্চিত ফতুল্লাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। এনসিপি বিশ্বাস করে, জনগণের শক্তিই দেশের আসল শক্তি। এই জনগণের শক্তিকে একত্রিত করে এই সমাজ থেকে মাদক, চাঁদাবাজ নির্মূল করে নিরাপদ পরিবেশ তৈরী করা হবে।

উঠান বৈঠকে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, জেলা এনসিপির সংগঠক জোবায়ের হোসেন, তানজিমুল ইসলাম মোস্তফা, আবুল খায়ের, লুবনা রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট