1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, আহত ২ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, আহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক ছয় মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী নারী জেসমিন আহত হন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভূমিকম্পের সময় ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকা থেকে শিশুটিকে নিয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তার মা ও প্রতিবেশী নারী। এ সময় সড়কের পাশের দেয়াল ধসে পড়ে তাদের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে শিশু ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী নারী জেসমিন। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে ফাতেমার লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট