1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ফতুল্লায় ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
ফতুল্লা মডেল থানা পুলিশ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিনগর উত্তরপাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র শাহিন(৩৫) ও আব্দুর জব্বারের পুত্র রাজিব (২৫)।

বৃহস্পতিবার রাতে ফতুল্ল মডেল থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ নয়(৯) বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম,সহকারী উপপরিদর্শক আবুল কালাম(১) ও আবুল কালাম (২) সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিম নগর উত্তর পাড়াস্থ শাহিনের রিক্সার গ্যারেজের সামমের রাস্তায় অভিযান চালিয়ে নয় বোতল ফেনসিডিল সহ শাহিন ও রাজিব কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদ পেয়ে মুসলিমনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের কে নয় বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট