1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে জনগণের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারবে- এটাই আমাদের প্রত্যাশা। তারেক রহমান দেশের উন্নয়ন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং বেকার সমস্যা সমাধানে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, বিএনপি নেতা ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট