1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গ প্তিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন।

এ সময় তাকে স্বাগত জানান এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা। অনুষ্ঠানে এমজিআইয়ের শীর্ষ কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত জ্যাকবসন সয়াবিন ক্রাশিং সুবিধা ঘুরে দেখেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্যের দ্রুত সম্প্রসারণকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ বলে মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে ১ বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন আমদানির চুক্তি করেছি। দেড় বছর আগে যেখানে আমদানি ছিল ৩৫০ মিলিয়ন ডলার, সেখান থেকে এ বছর ৫০০ মিলিয়ন এবং এখন এক বিলিয়নের পথে—এটি সত্যিই অসাধারণ অগ্রগতি। উচ্চমানের মার্কিন সয়াবিন আমেরিকান কৃষক ও বাংলাদেশের প্রতিষ্ঠান বিশেষত মেঘনার মতো কোম্পানিগুলোর জন্য অত্যন্ত লাভজনক।

তিনি আরও বলেন, এই বর্ধিত বাণিজ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। পাশাপাশি তিনি মেঘনা গ্রুপকে আতিথেয়তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা বলেন, আমাদের চেয়ারম্যান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিপুল পরিমাণ সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে ৭ লাখ মেট্রিকটনের বেশি সয়াবিন আমদানি করেছি যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আমাদের লক্ষ্য ১ মিলিয়ন টন আমদানিতে পৌঁছানো।

তিনি জানান, এ বছর বাংলাদেশ যত মার্কিন সয়াবিন আমদানি করেছে, তার অর্ধেকের বেশি আমদানি করেছে মেঘনা গ্রুপ।

বর্তমানে এমজিআইয়ের দুটি ক্রাশিং মিল মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড মিলে দৈনিক ৭,৫০০ টন সয়াবিন ক্রাশিং সক্ষমতা রয়েছে, যা দেশের সর্বোচ্চ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট