1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ফতুল্লার ঢালীপাড়ায় পলির দানা কারখানায় ভয়াবহ আগুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় একটি পলির দানা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এতে প্রতিষ্ঠানটির প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ আশে পাশে থাকা কয়েকটি দোকান ভষ্মিভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে ধর্মগঞ্জ ঢালীপাড়া বাজার এলাকায় ডা. জুয়েলের মালিকানাধীন পলির দানা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ৩টি ইউনিট অংশ নিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কারখানার পলির দানা, দুটি মেশিন ও ওয়েস্ট পলি পুড়ে যায় এবং পাশে থাকা কয়েকটি দোকান ভষ্মিভূত হয়ে এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হলেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট