1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেছে মহানগর বিএনপি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া থেকে গণসংযোগ শুরু হয়ে উত্তর চাষাড়া, খানপুর বৌবাজার, নতুন রোড, কিল্লারপুল, বরফকল হয়ে ডিসি বাংলো ঘুরে খানপুর মেট্টোহলে এসে শেষ হয়।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট