1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মান্নানের বিতর্কিত মন্তব্য: প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

মান্নানের বিতর্কিত মন্তব্য: প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি ও দলের নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে এবার মশাল মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মশাল মিছিল করেন।

তাদের অভিযোগ, মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্নসহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবাই দাবি করছেন দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থীতা বাতিল করে মনোনয়নপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে যেনো মনোনয়ন দেয়া হয়। তাই দলের ভাবমূর্তি রক্ষায় আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।

এসময় মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, থানা জাসাস সদস্য সচিব আকাশ প্রধান, থানা জাসাস যুগ্ম আহবায়ক নাইম হোসেন, থানা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক সজল, থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন, থানা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম চৌধুরি, থানা কৃষক দল নেতা সুজন, সুহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন। পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট