1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়ের দ্রুত কার্যকরির দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা চাষাঢ়ায় একটি গণমিছিল করেছে।

মিছিলে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা বিগত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংঘটিত করেছে। হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়ের স্বার্থে তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হওয়া উচিত।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ সাক্ষ্য ও যুক্তিতর্কের পর অপরাধ প্রমাণের ভিত্তিতে মৃত্যুদ- দিয়েছেন। এই রায় জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন এবং ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে থাকবে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় খেলাফত মজলিসের নেতাকর্মীরা। পরে শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে ডিআইটি চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সভাপতি আনাস আহমদ ও সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট