1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনার ফাঁসির রায়ে নারায়ণগঞ্জে এনসিপির মিষ্টি বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

শেখ হাসিনার ফাঁসির রায়ে নারায়ণগঞ্জে এনসিপির মিষ্টি বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী বলেন, “আমরা এই রায়কে স্বাগত জানাই। বিগত সময়ে বহু মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন। আদালত আজ ন্যায়বিচার করেছে। ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক, তারা যেন জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক থাকে, যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।”

অন্যান্য বক্তারা বলেন, “এই রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষোভের আংশিক প্রতিফলন ঘটেছে। শহীদদের প্রতি প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, জেলা সংগঠক সোনিয়া আক্তার (লুবনা), ফজলে রাব্বি, রাইসুল ইসলাম, ফারদিন শেখ, আবুল খায়ের প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট