1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক ব্যবসায়ী দম্পত্তির হামলায় যুবক আহত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বন্দরে মাদক ব্যবসায়ী দম্পত্তির হামলায় যুবক আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ তাদের সহযোগীদের সন্ত্রাসী হামলায় যুবক রাজু আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দড়ি সোনাকান্দা কেএনসেন রোডে সামাদ ফ্লেক্সিলোডের দোকানের সামনে পাকা রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।

আহত যুবক রাজু বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মাদক ব্যবসায়ী দম্পতি বিল্লাল ও তার স্ত্রী নাজমিনকে আসামি হিসেবে উল্লেখ করেন।

আহত রাজু বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা কেএনসেন রোড এলাকার মৃত মিলন মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বিল্লাল ও নাজমিন দীর্ঘদিন ধরে মাহামুদনগর এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। বাদী রাজু বাধা দেওয়ায় বিবাদীরা তাকে হুমকি দিতো। সোমবার দুপুরে তারা অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগীর সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাদীর ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং বাদীর প্যান্টের পকেটে থাকা ব্যবসায়ীক নগদ ২০,৫০০ টাকা ছিনিয়ে নেয়।

হামলার সময় রাজু ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে অভিযুক্তরা তাকে খুন বা আরও বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত মাদক ব্যবসায়ী দম্পত্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট