1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যুবলীগ নেতা রাব্বি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

বন্দরে যুবলীগ নেতা রাব্বি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরে পুলিশ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে যুবলীগ নেতা ফজলে রাব্বীকে (৩০) গ্রেপ্তার করেছে। ধৃত ফজলে রাব্বী বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২২ জুলাই ২০২৪ সালে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করার জের ধরে যুবলীগ সমর্থিতরা সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনায় ইমরানসহ তাদের গ্রুপ ২৩টি অটোরিকশা, চার্জার ও একটি টেলিভিশন লুটপাট করে। এই মামলায় জড়িত থাকার অভিযোগে ফজলে রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট