1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অবৈধ পানীয় কারখানা সিলগালা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে অবৈধ পানীয় কারখানা সিলগালা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় উৎপাদনের অভিযোগে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাশারী এলাকায় মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মনাববর হোসেন।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীনভাবে ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, আইসললি, পানি, লাচ্ছি, চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। এসব পণ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ও ফ্লেভার এবং হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

কারখানা ও গুদামঘর থেকে ৪৬০ কার্টুন অননুমোদিত খাদ্যপণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। কারখানার মালিক বা ম্যানেজারকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে মান্নান নামে এক ব্যক্তিকে অসহযোগিতার দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুরো অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা। পাশাপাশি পুলিশের দুটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট