1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেয়ের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

মেয়ের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় কমলা (৪৮) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে সড়ক ও জনপথের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কমলা তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় শিমরাইল মোড় থেকে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বৃদ্ধা কমলা অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। সেই মুহূর্তে মেয়ে ও নাতনিদের চোখের সামনেই ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও অটোরিকশার দুই চালক পালিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিমরাইল থেকে কাঁচপুর পর্যন্ত ব্যাটারি চালিত এসব অটোরিকশা নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, “মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। তবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট