1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে লকডাউনের বিরুদ্ধে রাজপথে মান্নান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

সোনারগাঁয়ে লকডাউনের বিরুদ্ধে রাজপথে মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীরা সমবেত হয়ে অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে টিপুরদী এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকারের ওপর হামলা চালাচ্ছে। ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপি জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে আমরা হাল ছাড়ব না।”

এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট