1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

আওয়ামীলীগের নৈরাজ্য ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মিশনপাড়া এলাকা থেকে বের হয়ে নিতাইগঞ্জ মোড় প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমরা শহরে মিছিল করেছি। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কাউকে খুঁজে পাইনি। ১৬ বছর ধরে শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি, মৌলিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এখন তিনি পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চাইছেন।”

তিনি আরও বলেন, “আমরা বেঁচে থাকতে কোনো ধরনের অরাজকতা মেনে নেব না। আগামী দু’দিন জেলার প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লা ও ওয়ার্ডে নেতাকর্মীদের পাহারা দিতে হবে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কাউকে দেখলে প্রশাসনের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।”

মিছিলে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এতে অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বায়ক মনির খান, মতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, নাসিক ১২ নম্বর ওয়ার্ড সভাপতি বরকাতুল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৪ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ১৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট