1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

বন্দরে প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওমর ফারুক (২৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রেলী আবাসিক এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ওমর ফারুক একই এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে এবং দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

ওমর ফারুকের মা জানান, “আমার ছেলে গত ছয় বছর ধরে মানসিক প্রতিবন্ধী ছিল। ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। রবিবার দুপুরে খাবার দিতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।”

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট