1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশিপুরে হাতপাখা প্রার্থীর গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

কাশিপুরে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনভর এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগে মুফতি ইসমাঈল সিরাজীর সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ আমান উল্লাহ, ফতুল্লা থানা শাখার সেক্রেটারি জোবায়ের হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ রুবেল হোসাইন, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ শাহাদাত হোসাইন রানা এবং স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেন, দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের জন্য হাতপাখা প্রতীকই একমাত্র বিকল্প। আমরা জনগণের দোয়া ও ভোটে বিজয়ী হতে চাই, যাতে দেশের কল্যাণে কাজ করতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট