1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাম্প্রতিক সময়ে সাইনবোর্ড গিরিধারায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফতুল্লায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে ক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে যেকোনো বাধা অগ্রহণযোগ্য, হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না।

সভায় বক্তারা সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. মাহফুজ জাহিদ, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক এম.এ. সুমন, পম আজিজ, মাসুদ আলী, সোহেল রানা, আরিফ হোসেন, শাহাদাত হোসেন, আজমীর ইসলাম, এম.এইচ. রাসেল, মোকলেছুর রহমান তোতা, সোহান, বিশ্বজিৎ দাস, মুন্না, সাব্বির আহমেদ, সুমি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট