1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধরে মহিলা পরিষদের নিন্দা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধরে মহিলা পরিষদের নিন্দা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে প্রিয়াঙ্কা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের কর্ণধার আফরোজা পারভীনকে তার স্বামী আব্দুস সোবাহান প্রকাশ্যে রাস্তায় মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি।

শনিবার (৮ নভেম্বর) সংগঠনটি এক বিবৃতিতে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সংগঠনটি বিবৃতিতে জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে আব্দুস সোবাহান তার স্ত্রী আফরোজা পারভীনকে মারধর, অপমান ও শারীরিকভাবে হেনস্তা করেন। ঘটনাটি শুধু নিন্দনীয়ই নয়, এটি সমাজের জন্য একটি লজ্জাজনক ও বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, আফরোজা পারভীন ছিলেন নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের অগ্রদূতদের একজন। ৮০’র দশকে তিনি প্রথম বিউটি পার্লার স্থাপন করেন এবং পরবর্তীতে ট্রেনিং সেন্টারের মাধ্যমে বহু নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। অন্যদিকে, তার স্বামী আব্দুস সোবাহানও একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

“এমন শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত পরিবারের মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক,”—বিবৃতিতে উল্লেখ করে মহিলা পরিষদ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে এমন ন্যাক্কারজনক হেনস্তার শিকার হতে না হয়।

সংগঠনটি সমাজের সকল স্তরে নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নারী উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট