1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিপ্লব ও সংহতি দিবসে ফতুল্লা থানা বিএনপির র‌্যালি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বিপ্লব ও সংহতি দিবসে ফতুল্লা থানা বিএনপির র‌্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে নারায়ণগঞ্জে ফতুল্লা থানা বিএনপির।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূইগড় এলাকা থেকে থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার নেতৃত্বে এই বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এদিকে বর্ণাঢ্য র‌্যালীটিতে সফল করতে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ভূইগড়স্থ শিকদার পেট্রোল পাম্পের সামনে এসে হাজির হতে থাকে। সকল নেতাকর্মীরা প্লেকার্ড সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ উৎসবে পরিনত করে। আর শোডাউনের সংক্ষিপ্ত সমাবেশ করে নেতারা বক্তব্য দেন এবং তারা বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে তুলে ধরেন। এছাড়া নেতারা জিয়াউর রহমানের সম্পর্কে বিশ্লেষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েত ইউনিয়ন বিএনপির সভাপতি এড আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট