1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, দগ্ধ ৩ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফতুল্লায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, দগ্ধ ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের কাশীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন আরাফাত ওরফে বাবু (২৮), ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার আবু কালামের ছেলে।

দগ্ধ শ্রমিকরা হলেন— রবিউল (২২), জমির আলী (২৩) এবং ইমরান (২২)। তাদেরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে তারা চারজন নির্মাণাধীন উড়ালসড়কের ব্রিজে রড টানার কাজ করছিলেন। এসময় রডটি উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে, বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমাদের জানানো হয়নি। এখন আপনার কাছ থেকে শুনলাম, খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট