1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে-আজাদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে-আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন সংসদ নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী ও দলটির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে, এতে আড়াইহাজারের জনগণের ইতিমধ্যে বিজয় হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে।’

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা উল্লেখ করে এ প্রার্থী বলেন, ‘ষড়যন্ত্র করে কেউ যদি অন্য কোনও স্বপ্ন দেখে তা বাস্তবায়ন হবে না। সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে।’

ডাকাতমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই উপজেলায় দুই- একটি ডাকাতের গ্রাম আছে। আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলে, এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করবো। ডাকাত মুক্ত আড়াইহাজার গড়ে তুলবো।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট