1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ ইফতি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ ইফতি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়ায় এ অভিযান চালানো হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আড়াইহাজার থানার ওসির নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছে সন্দেহজনক অবস্থায় ফরহাদকে আটক করে।

তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, মেইড ইন ইউএসএ লেখা একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বিদেশি পিস্তলসহ ইফতি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট