1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শাহ আলমের নেতৃত্বে ৭ নভেম্বর বিশাল শোডাউনের প্রস্তুতি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শাহ আলমের নেতৃত্বে ৭ নভেম্বর বিশাল শোডাউনের প্রস্তুতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ শাহ আলমের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএ আকবর, বিএনপি নেতা বোরহান বেপারী, আবুল হোসেন, মোস্তাফিজ চৌধুরী রুমী, মিছির আলী, হাদিয়ার, মাজাহার, জামান, মামুন, বাদল, চুন্নু, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা জিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. কাজি আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে একরামুল কবির মামুন বলেন, “৭ নভেম্বর আমাদের কাছে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন আয়োজিত সমাবেশে আমরা সকলেই আমাদের নয়নের মনি, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ শাহ আলম ভাইয়ের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব।”

তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে শাহ আলম ভাই জোটের স্বার্থে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। দলের প্রয়োজনে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা ভোলার নয়। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানাই— এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আলহাজ শাহ আলম ভাইকে প্রার্থী করা হোক।”

আসন্ন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশে একরামুল কবির মামুন বলেন, “আগামী শুক্রবার সকাল সাড়ে নয়টার মধ্যে সবাই শাহ আলম সাহেবের বাসভবনে উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতিতে ৭ নভেম্বরের অনুষ্ঠানটি আলহাজ শাহ আলম ভাইয়ের নেতৃত্বে ব্যাপক শোডাউন হবে ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট