1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “১৯৭১ সালে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। পাক হানাদার বাহিনী ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালীদের উপর বর্বর হামলা চালায়। সেই সময় সমগ্র জাতি দিশেহারা ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দও পথ হারিয়ে ফেলেছিলেন। সেই সময় জাতিকে পথ দেখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের আহ্বান দেননি, স্বাধীনতার ঘোষণা দিয়ে নেতৃত্বও নিয়েছেন। তিনি সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দিয়েছেন, যা আমাদের জাতির জন্য গর্বের বিষয়। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেশের কল্যাণ ও উন্নয়নে নতুন আদর্শের বীজবোপন করেন।”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনসহ ১ থেকে ১০নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট