1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়।

পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি ও আশপাশের একটি ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই-নলা বন্দুকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক রবিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে।

তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে রবিন এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল, যার পেছনে প্রভাবশালী শেল্টারদাতাদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী Bangladesh Army RAB 11, Narayanganj প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, শুধু রবিনকেই নয় তার মোবাইল ফোনের কললিস্ট ও যোগাযোগের সূত্র ধরে পুরো মাদক ও অস্ত্র সিন্ডিকেটকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

তারা আরও বলেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এই চক্রের পেছনের শেল্টারদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলাজুড়ে অব্যাহত থাকবে, যাতে কোনো অপরাধী বা তাদের শেল্টারদাতা আইনের বাইরে থাকতে না পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট