1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর ইউএনও’র পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

বন্দর ইউএনও’র পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বন্দর উপজেলা প্রশাসন সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

রবিবার (২ নভেম্বর) বন্দর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।

স্ট্যাটাসে বলা হয়, “সম্প্রতি কিছু কুচক্রী মহল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং সাধারণ জনসাধারণের নিকট চা-নাস্তার খরচ চেয়ে ফোন কল করছে। এ ধরনের কোনো ফোন কল পেলে বিভ্রান্ত না হয়ে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।”

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঘণ্টাখানেকের ব্যবধানে বেশকিছু ফোন আমরা পেয়েছি। আমার নম্বর ক্লোন করে ব্যবহার করা হয়েছে। তাই জনসচেতনতার জন্য আমরা অবহিতকরণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে স্ট্যাটাসটি দেই। এমন কোনো ফোন পেলে সকলকে নিকট থানায় যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট