1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩১ দফা বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

৩১ দফা বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সুলতানের মোড় থেকে মিছিল শুরু করে হিরাঝিল বিদ্যুৎ অফিস মোড় পর্যন্ত গণসংযোগ পরিচালনা করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। রাষ্ট্র কাঠামো সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করাই এখন প্রধান লক্ষ্য।

গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রাব্বি, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের, সাবেক সহ-সভাপতি মো. সাফিন, তন্নয়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাফি, সাবেক দপ্তর সম্পাদক মো. মেহেদী, ওয়ার্ড ছাত্রদল নেতা কামাল, মেহেদী, রেদওয়ান, সাগর, নাদিমসহ ১নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট