1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। পুলিশ বলছে, দুইটি ঘটনাতেই তদন্ত চলছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার বিজয়নগর এলাকার নতুন সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান (২৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সোনারগাঁয়ের বারুদি ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় রিজওয়ানের মরদেহ দেখতে পান। কিছু দূরেই তার অটোরিকশাটি পড়ে ছিল। পরে খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতী কম্পোজিট কারখানার পাশে থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট