1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”- এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাটাব চাঁদের টেক এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪টার দিকে হান্ডিমার্কেট থেকে শুরু হয়ে বাড়ৈপাড়া, চাঁদের টেক, আতলাশপুর ও হাটাব বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। একজন মাদকাসক্ত যেমন নিজের জীবন ধ্বংস করে, তেমনি তার পরিবার ও সমাজকেও বিপথে নিয়ে যায়।”

বক্তারা আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থা ধারাবাহিকভাবে মাদক বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এলাকার সবাই একসাথে কাজ করলে হাটাব চাঁদের টেক ও এর আশপাশ থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিরতরে উৎখাত করা সম্ভব।”

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য রাজু জুয়েল, বদরুজ্জামান বদরুল, মাহবুবুর রহমান (শাকিল), ওবায়দুল হক জুয়েল, জাকারিয়া রোমান, সিয়াম মোল্লা, কাজী রোমান, ফরিদুল ইসলাম, রাছেল মিয়া, ইব্রাহিম মিয়া, নাদিম সিকদার, রুহুল মিয়া, মিনহাজুল হক মুমিত, রবিউল ইসলাম, মিজানুর রহমান, ওয়াহিদুর রহমান শাহেদ ও শাহ আলম মিয়া প্রমুখ।

বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে হাটাব ও আশপাশের এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট