1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— রূপগঞ্জের মো. নজরুল ইসলাম (৩৫), ও মো. ওসমান (৪০)।

তাদের হেফাজত থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা রূপগঞ্জের নাওরা গ্রামের মো. দ্বীন ইসলাম (৫২) এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট