1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ইজি বাইকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফতুল্লায় ইজি বাইকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন (৩০) নামে এক ইজি বাইকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসলাম (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চার যুবক মমিনকে অচেতন অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ওই চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মমিনকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার এসআই ইয়াছিন আরাফাত বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এসআই ইয়াছিন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মমিন ইসদাইর এলাকার একটি ইজি বাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যান। সেখানেই তার ওপর হামলার ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট