1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় অটো চালককে পিটিয়ে হত্যা, আটক চার যুবক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

ফতুল্লায় অটো চালককে পিটিয়ে হত্যা, আটক চার যুবক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন (৩০) নামের এক ইজিবাইক চালককে বেধরক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চারজন যুবক মমিনকে মৃত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। তখন মমিনের মৃত দেহের বিভিন্ন স্থানে মারধরের আঘাত দেখতে পায়। এসময় ওই চারজনকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

নিহত মমিনের পরিবার জানান, মমিনকে পরিকল্পিতভাবে বেধরক মারধর করে হত্যা করা হয়েছে। তার মরদেহে একাধিক স্খানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি তদন্ত সহকারে দেখছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট