1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া এলাকায় রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “উদ্ধারকৃত অস্ত্র আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা একটি জিডি তৈরি করে আদালতের কাছে অনুসন্ধান অনুমতির জন্য আবেদন করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট