1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পুলিশের উপর হামলা : নারীসহ গ্রেপ্তার ৪ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে পুলিশের উপর হামলা : নারীসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় আহত পুলিশ সদস্য জনীকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। বর্তমানে তিনি বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

গ্রেপ্তারকৃরা হলেন বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার জয়নাল মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী মুন্নি আক্তার (২৭), সোনাকান্দা বেপারীপাড়া এলাকার নুরুল আমিন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৫), একই এলাকার মনির হোসেনের মেয়ে ও সোহেল মিয়ার স্ত্রী সুমা (২২)।

এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে সোমবার (২৭ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত ৪ জনকে অন্তর্ভুক্ত করে ১২ জনের নামে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার তথ্য অনুযায়ী, গত রোববার (১৬ অক্টোবর) রাত ১০টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করছিল। এই সময় গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ সদস্য জনীকে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। হামলার ধারাবাহিকতায় ১৫ অক্টোবর রাত ৮টায় মুন্নী বেগমের মুদি দোকানের সামনে রাস্তার উপর প্রতিবাদী শওকত মিয়ার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং দিতে অপারগতা প্রকাশ করলে মারপিটের চেষ্টা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট