1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

সিদ্ধিরগঞ্জে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। মূলহোতা সাইদুল বেপারীর নেতৃত্বে চক্রটি পরস্পর যোগসাজশে চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ পথচারী, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করত।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর র‍্যাব-১১ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল ২৫ অক্টোবর (শুক্রবার) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার ইস্পাহানী সোনাচারা এলাকার মো. শাহআলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার গোদানাইল বার্মাস্ট্যান্ড এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সৈকত হোসেন (২৮) ও কুমিল্লার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মো. হৃদয় (২০)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট