1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাইনবোর্ডে নিরাপত্তা নিশ্চিন্তে পুলিশ বক্স পরিদর্শনে ডিসি-এসপি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাইনবোর্ডে নিরাপত্তা নিশ্চিন্তে পুলিশ বক্স পরিদর্শনে ডিসি-এসপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসীমউদ্দীন ।  

নবনির্মিত এই পুলিশ বক্সটি সাইনবোর্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।  

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন,  মহাসড়কে পুলিশ বক্স স্থাপন করার বিষয়টি মূলত ট্র্যাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং যানজট নিরসনের উদ্দেশ্যে করা হয়। এটি পুলিশকে রাস্তায় একটি নির্দিষ্ট স্থান থেকে কাজ করার সুযোগ করে দেয়। যার মাধ্যমে তারা আরও কার্যকরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

যানজটপূর্ণ স্থানে পুলিশ বক্স থাকলে ট্র্যাফিক পুলিশের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হয়। এটি যানজট নিরসনেও সাহায্য করবে। মহাসড়কে নিয়মিত পুলিশি উপস্থিতি থাকলে তা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে। 
জেলা প্রশাসক আরো বলেন, এটি শুধু একটি বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতেই আমরা মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি।

পুলিশ সুপার জসীমউদ্দীন বলেন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে এটি বড় ভূমিকা রাখবে।অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।জনসাধারণ যাতে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোন অপরাধি যাতে কোন প্রকার অপরাধমূলক কাজ করতে না পারে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। চুরি ছিনতাই চাঁদাবাজি ডাকাতি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ একটি বড় ধরনের ব্যবসায়ী প্ল্যাটফর্ম এবং দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করছে। তাই সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য এবং অপরাধীদের দৌরত্ব বন্ধ করতে এই পুলিশ বক্সটি করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদার’সহ জেলা পুলিশ হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট