1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিআরটিসি দোতলা বাসের চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বিআরটিসি দোতলা বাসের চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিআরটিসি দোতলা বাসের চাপায় ওয়াসা কর্মীর মৃত্যু
নারায়ণগঞ্জে সরকারি পরিবহন বিআরটিসির দোতলা (ডাবল-ডেকার) বাসের চাপায় ৫৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (এসআই) আসিফ হোসেন।

নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে।

ইমরান ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আসিফ বলেন, মোটরসাইকেল আরোহী নিজে বাহনটি চালিয়ে শহরের চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। জালকুড়ির এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড কারখানার সামনের সড়কে দ্রুতগামী বিআরটিসির দোতলা বাসটি পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কের উপর পড়ে যান।

“কিন্তু চালক বাসটি না থামিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।”

পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট