1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পুলিশের গাড়িতে উঠে ছাত্রদলের দু-গ্রুপের সংর্ঘষ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফতুল্লায় পুলিশের গাড়িতে উঠে ছাত্রদলের দু-গ্রুপের সংর্ঘষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে উঠে সাবেক ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এতে অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহতদের মধ্যে ফতুল্লা থানা ছাত্র দলের সাবেক জয়েন সেক্রেটারী শামীম ও অপর গ্রুপের সাবেক ছাত্র দল নেতা হাবলু মিয়ার নাম পাওয়া গেছে। অন্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংর্ঘষের ভিডিও শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনা সম্পর্কে জানতে দুই গ্রুপের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

তবে ভিডিওর সূত্র ধরে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পশ্চিম লামাপাড়া এলাকায় ছাত্র দলের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় উভয় গ্রুপই থানায় অভিযোগ করেছে। এরপর তদন্তের জন্য ৩ জন কনেষ্টেবল সহ ঘটনাস্থলে যাই। এসময় আমাদের সামনেই দুই গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তখন দুজনকে আটক করে দ্রুত গাড়িয়ে নিয়ে থানায় চলে আসি। এরপর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা ফোন করে বলেন তারা দুই গ্রুপের আপোষ মিমাংসা করে দিবেন আটকদের ছেড়ে দেয়ার অনুরোধ করেন। তারপর দুই গ্রুপই থানা থেকে অভিযোগ উঠিয়ে নিলে আটকদের ছেড়ে দেয়া হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। দলীয় কর্মী হওয়ায় এবিষয়ে আমার কাছে নালিশ আসছে। আমি উভয় গ্রুপকে ডেকেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য যথাযথ শাসন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট